Get a quotation

Home › Guides › Basics

Basics

বিদ্যুৎ বিল কীভাবে হিসাব করবেন

ওয়াট থেকে ইউনিট, স্ল্যাব রেট, ডিমান্ড চার্জ আর ভ্যাট: নিজের বিল নিজে যাচাই করার পদ্ধতি।

বিল হাতে পেয়ে অবাক হওয়ার আগে নিজেই মোটামুটি হিসাব করে নিতে পারেন। সূত্রটা সহজ।

ধাপ ১: প্রতিটা যন্ত্রের ইউনিট

ইউনিট (KWh) = ওয়াট × ঘণ্টা ÷ ১০০০

  • ১০০ ওয়াটের ফ্যান দিনে ১০ ঘণ্টা: ১০০ × ১০ ÷ ১০০০ = ১ ইউনিট প্রতিদিন, মাসে ৩০ ইউনিট
  • ১.৫ টনের এসি (প্রায় ১৫০০ ওয়াট) দিনে ৮ ঘণ্টা: ১২ ইউনিট প্রতিদিন, মাসে প্রায় ৩৬০ ইউনিট (ইনভার্টার এসিতে বাস্তবে কম হয়)
  • ১৫ ওয়াটের LED বাতি দিনে ৬ ঘণ্টা: মাসে প্রায় ২.৭ ইউনিট

ধাপ ২: সব যোগ করুন

বাসার সব যন্ত্রের মাসিক ইউনিট যোগ করলে মোট ব্যবহার পাবেন। মিটারের রিডিংয়ের সাথে মিলিয়ে দেখুন।

ধাপ ৩: স্ল্যাব অনুযায়ী দাম

আবাসিক গ্রাহকের জন্য রেট ধাপে ধাপে বাড়ে: প্রথম কয়েকশো ইউনিট কম রেটে, তারপর বেশি রেটে। প্রতিটা স্ল্যাবের ইউনিট আলাদা রেটে গুণ করে যোগ করতে হয়। রেট বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (BERC) নির্ধারণ করে আর সময়ে সময়ে বদলায়, তাই সর্বশেষ রেট আপনার বিতরণ কোম্পানির ওয়েবসাইট বা BERC-এর আদেশ থেকে নিন।

ধাপ ৪: অন্যান্য চার্জ

  • ডিমান্ড চার্জ: অনুমোদিত লোড (KW) অনুযায়ী প্রতি মাসে নির্দিষ্ট টাকা।
  • মিটার ভাড়া (কিছু ক্ষেত্রে)।
  • ভ্যাট: মোট বিলের উপর ৫ শতাংশ।
  • বাণিজ্যিক ও শিল্প গ্রাহক: অনেক ক্ষেত্রে পিক আর অফ-পিক সময়ের রেট আলাদা, আর পাওয়ার ফ্যাক্টর কম হলে জরিমানা।

বিল কমানোর বাস্তব উপায়

  • পুরনো এসি আর ফ্রিজ বদলে ইনভার্টার মডেল
  • সব বাতি LED
  • বাণিজ্যিক ভবনে PFI প্ল্যান্ট ঠিক রাখা, যাতে PF জরিমানা না আসে
  • বড় লোড অফ-পিক সময়ে চালানো
  • ছাদে নেট মিটারিং সোলার: দিনের ব্যবহার সোলার থেকে, বাড়তি বিদ্যুৎ গ্রিডে দিয়ে বিলের সাথে সমন্বয়
আপনার ভবনের জন্য কাজটা করাতে চান?কোটেশন নিনWhatsApp

আরও পড়ুন