Get a quotation

Home › Guides › Substation

Substation

এইচটি (১১ কেভি) ক্যাবল সাইজ কীভাবে নির্ণয় করবেন

১১ কেভি লাইনে কারেন্ট কম হলেও কেন মোটা ক্যাবল লাগে: শর্ট সার্কিট কারেন্টের হিসাব সহজ উদাহরণে।

এলটি সাইডে ক্যাবল বাছা হয় মূলত লোড কারেন্ট দেখে। কিন্তু ১১ কেভি সাইডে লোড কারেন্ট এত কম যে সেই হিসাবে খুব চিকন ক্যাবল আসে। আসল হিসাবটা হয় শর্ট সার্কিট কারেন্ট দিয়ে।

ধাপ ১: লোড কারেন্ট

I = KVA ÷ (√3 × KV)। ১০০০ KVA ট্রান্সফরমারের ১১ কেভি সাইডে I = ১০০০ ÷ (১.৭৩২ × ১১) ≈ ৫২ অ্যাম্পিয়ার। এর জন্য ২৫ বর্গমিমি ক্যাবলই যথেষ্ট মনে হয়।

ধাপ ২: শর্ট সার্কিট কারেন্ট

লাইনে ফল্ট হলে VCB ট্রিপ করার আগ পর্যন্ত (সাধারণত ১ সেকেন্ডের কম) ক্যাবল দিয়ে হাজার হাজার অ্যাম্পিয়ার যায়। ক্যাবলকে এই সময়টুকু না গলে টিকে থাকতে হবে। ফল্ট লেভেল বিতরণ কোম্পানির কাছ থেকে নিতে হয়, ১১ কেভি নেটওয়ার্কে সাধারণত কয়েক kA থেকে ২০ kA পর্যন্ত।

ধাপ ৩: সূত্র

প্রয়োজনীয় ক্রস সেকশন A = Isc × √t ÷ k

  • Isc = শর্ট সার্কিট কারেন্ট (অ্যাম্পিয়ার)
  • t = ফল্ট ক্লিয়ারিং সময় (সেকেন্ড)
  • k = ক্যাবলের ধ্রুবক। কপার XLPE-র জন্য প্রায় ১৪৩, অ্যালুমিনিয়াম XLPE-র জন্য প্রায় ৯৪

উদাহরণ

ফল্ট কারেন্ট ১০ kA, ক্লিয়ারিং সময় ০.৫ সেকেন্ড, কপার XLPE:
A = ১০,০০০ × √০.৫ ÷ ১৪৩ ≈ ৪৯ বর্গমিমি। তাই ৫০ বর্গমিমি ক্যাবল, যা লোড কারেন্টের হিসাবের দ্বিগুণ।

আরও যা দেখতে হয়

  • ক্যাবলের ভোল্টেজ গ্রেড: ১১ কেভি সিস্টেমে 6.35/11 kV বা 12/20 kV XLPE
  • মাটির নিচে না বাতাসে, কতগুলো ক্যাবল পাশাপাশি: এগুলো ডিরেটিং ফ্যাক্টর বদলায়
  • টার্মিনেশন কিট ক্যাবলের সাইজ আর ইনডোর/আউটডোর অনুযায়ী

চূড়ান্ত সাইজ বিতরণ কোম্পানির অনুমোদিত ড্রয়িং আর ফল্ট লেভেল দেখে ঠিক করা হয়। আমাদের ইঞ্জিনিয়াররা প্রতিটা সাবস্টেশনের সিঙ্গেল লাইন ডায়াগ্রামে এই হিসাব দেন।

আপনার ভবনের জন্য কাজটা করাতে চান?কোটেশন নিনWhatsApp

আরও পড়ুন