Get a quotation

Home › Guides › Substation

Substation

ট্রান্সফরমারের প্রকারভেদ এক নজরে

ভোল্টেজ, কোর, কুলিং, ফেজ আর ব্যবহার অনুযায়ী ট্রান্সফরমারের ধরন, আর ভবনের জন্য কোনটা।

ভোল্টেজ অনুযায়ী

  • স্টেপ-আপ: ভোল্টেজ বাড়ায়, পাওয়ার প্ল্যান্টে।
  • স্টেপ-ডাউন: ভোল্টেজ কমায়। আপনার ভবনের ১১/০.৪১৫ কেভি ট্রান্সফরমার এই ধরনের।
  • আইসোলেশন: ইনপুট আর আউটপুট ভোল্টেজ সমান, শুধু দুই সার্কিটকে বিচ্ছিন্ন রাখে। হাসপাতাল আর সংবেদনশীল যন্ত্রে।

কোর অনুযায়ী

  • কোর টাইপ: ওয়াইন্ডিং কোরের পায়ের চারপাশে।
  • শেল টাইপ: কোর ওয়াইন্ডিংকে চারপাশ থেকে ঘিরে রাখে।
  • এয়ার কোর আর ফেরাইট কোর: উচ্চ ফ্রিকোয়েন্সির ইলেকট্রনিক্সে।

কুলিং অনুযায়ী

  • তেল-ভর্তি (ONAN): তেল প্রাকৃতিকভাবে ঘুরে রেডিয়েটরে ঠান্ডা হয়। বাংলাদেশে বিতরণ ট্রান্সফরমারের বেশিরভাগ এই ধরনের।
  • ONAF: রেডিয়েটরে ফ্যান লাগিয়ে বাড়তি কুলিং।
  • ড্রাই টাইপ (কাস্ট রেজিন): তেল নেই, আগুনের ঝুঁকি কম। হাসপাতাল, শপিং মল আর বেসমেন্টে, তবে দাম বেশি।

ফেজ অনুযায়ী

সিঙ্গেল-ফেজ (গ্রামের খুঁটিতে ছোট ট্রান্সফরমার) আর থ্রি-ফেজ (ভবন ও কারখানায়)।

ব্যবহার অনুযায়ী

  • পাওয়ার ট্রান্সফরমার: গ্রিড সাবস্টেশনে, বড় MVA রেটিং।
  • ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার: ১০০ থেকে ৩০০০ KVA, ১২ কেভি পর্যন্ত এইচটি সাইড।
  • ইন্সট্রুমেন্ট ট্রান্সফরমার: CT আর PT।
  • অটো ট্রান্সফরমার: একটাই ওয়াইন্ডিং, ভোল্টেজ স্টেবিলাইজার আর ভ্যারিয়াকে।

আপনার ভবনের জন্য

সাধারণ আবাসিক ও বাণিজ্যিক ভবনে তেল-ভর্তি, থ্রি-ফেজ, ONAN, Dyn11 ভেক্টর গ্রুপের ১১/০.৪১৫ কেভি ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার। আমরা কারখানায় ১০০ থেকে ৩০০০ KVA পর্যন্ত বানাই।

আপনার ভবনের জন্য কাজটা করাতে চান?কোটেশন নিনWhatsApp

আরও পড়ুন